নাৱীৱ জীবনেৱ আত্মকাহিনী

 




_ বিয়ের করার পর শ্বশুরবাড়ি এসে রুটি গোল করাটা সময়ের সাথে শিখে গেছি !

কিন্তু হাসতে ভুলে গেছি।

_সংসার করতে এসে রান্না শিখে গেছি

কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি।

_সংসার করতে এসে পরিবারের সবার খেয়াল রাখতে শিখে গেছি,

কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি।

_সংসার করতে এসে পরিবার সব কিছু ভালো ভাবে মেইন্টেন করতে শিখে গেছি,

কিন্তু নিজেকে নিজের পরিচালনা করা ভুলে গেছি।

_সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথা সময় খাবার তুলে দিয়েছি।

কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মলম দিতে ভুলে গেছি।

_সংসার করতে গিয়ে রাতে সবাই কে খাওয়াইয়ে আনন্দ দিতে শিখে গেছি,

_ঠোটের এক কোনে মৃদু হাসি দিয়ে ধন্যবাদ শোনার বিনিময়ে ক্লান্ত শরীল নিয়ে নিজে না খেয়ে শুয়ে পরেছি।

সংসার করতে গিয়ে পরিবারের সবারে সার্ভিস দিতে শিখে গেছি, কিন্তু নিজেকে আয়নার দেখতে  ভুলে গেছি

_সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জন দেয়া শিখে গেছি,

বিনিময়ে চিতার আগুন পেয়েছি।

সংসার করতে গিয়ে সবার হুংকার গ্রহণ করা শিখে গেছি,

_পাওনা হিসেবে চোখের পানি ফেলেছি।

সংসার করতে গিয়ে স্বামীর পকেট সেফ করা শিখে গেছি,

_প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি।

সংসার করতে গিয়ে দশ দিক সামলানো শিখে গেছি..

_সুনাম হিসেবে সারাজীবনের অলসতার প্রাইজ পেয়েছি,

সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি।

"__এটাই অসংখ্য নাৱীৱ জীবনেৱ আত্মকাহিনী !!

"

©

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন