টেক_কেয়ার



 -- 'আজকে ডিম অমলের  করতে পারি নি । তাই আজকে পাউরুটি আর কলা দিয়েই ব্রেকফাস্ট করে নাও। শরীরটা একটু খারাপ লাগতেছে কেমন জানি ভীষণ ম্যাজম্যাজ করছে। বমি পাচ্ছে  ডিম দেখলেই কেমন । এবেলায় একটু কষ্ট করে ম্যানেজ করে নাও।'


ইফতি চুপচাপ বসে পাউরুটি কলা দিয়ে ব্রেকফাস্ট সেরে অফিস চলে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল আমার। অমলেট ছাড়া যার ব্রেকফাস্ট সম্পূর্ণ হয় না, সে চুপচাপ যা পেলো তাই খেয়ে নিলো। 


.


দুপুরে খাবার খেয়ে ঘুমোচ্ছিলাম এমন সময় ইফতির ফোন এলো। ফোন ধরতেই ওপাশ থেকে বললো, 

-- 'রাতে কিছু খাবার আনবো। কী খেতে চাও বলো।'


ঘুমন্ত কন্ঠে বললাম, 

-- ' এখন আর কি আনবে ?  বাজার করে এনে ফ্রিজ ভর্তি করলে  সকালেই ।'


-- 'আমি কাঁচা বাজারের কথা বলছিনা। আচ্ছা আমি আসার সময় কিছু স্ন্যাকস নিয়ে আসবো।'


ফোন রেখে আমি আবার ঘুমিয়ে পড়লাম।


.


রাত দশটা বেজে উনিশ মিনিট,

জনাবের ঘুমের খবর নেই। চুল বাঁধতে বাঁধতে বললাম, 


-- 'ঘুমাবেন কখন! নাকি সারারাত এই ল্যাপটপেই মুখ গুঁজে থাকবেন?'


ইফতি বললো, 

-- ' প্রচুর কাজ জমে আছে এখনে। এগুলো শেষ করেই তারপর ঘুমাবো।'


আমি হাই তুলতে তুলতে বললাম, 

-- 'আমি ঘুমাই যাই তাহলে।আমার  পেটের মধ্যে কেমন যেনো চিনচিন ব্যথা করছে।'


---

-------

সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আজ। তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে রান্নাঘরে গিয়ে দেখি, রান্নাঘরের অবস্থা পুরো লন্ডভন্ড। মনে হচ্ছে কেউ রান্না করে নি এখানে যুদ্ধ হয়েছে।


ইফতি ব্যাগপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে বললো, 

-- 'দুইদিনের খাবার রান্না করে ফ্রিজে বক্স করে রেখে দিয়েছি। দুইদিন তোমার কিছু রান্না করা লাগবে না। পিরিয়ডের প্রথম দুইদিন তোমার প্রচন্ড পেটে যন্ত্রণা হয় আমি দেখেছি। তাই এই দুই দিনের রান্না করে দিয়ে গেলাম। 


পাঁচ দিনের জন্য ট্রেনিং এ যাচ্ছি। আর হ্যাঁ ওয়্যারড্রবের নিচের ড্রয়েরের মধ্যে চার প্যাকেট প্যাড আছে। আমি থাকবো না যদি আবার টান পড়ে যায় তাই এনে রেখেছি কালকেই। আমি গেলাম তাহলে৷ নিজের যত্ন নিও।'


আমি অবাক দৃষ্টিতে ইফতির দিকে তাকিয়ে রইলাম। পিরিয়ডের সময় আমার মাথা ঘুড়ায়, কখনও কখনও বমি বমি পায়, অসম্ভব যন্ত্রণা হয় পেটে। এই সিম্পটমস গুলো ইফতির খুব চেনা। অভ্যস্ত গয়ে গেছে দেখতে দেখতে। তাই সকালে অমলেট খাওয়া নিয়ে কোনো টুঁশব্দ করলো না। আমার মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। শুধু মনে হচ্ছিলো যাওয়ার সময় এই মানুষটাকে একবার জড়িয়ে না ধরলে আমার বড্ড বেশি অন্যায় হয়ে যাবে।


(সমাপ্ত)...


#ছোটগল্প

#টেক_কেয়ার

--------

গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না।🥰

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন