---সম্পর্কের আজ ২ বছর হলো হঠাৎ বলতেছো কাল তোমার বিয়ে। এই সবের মানে কি কনিকা?
---আসলে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তাই ওদের পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়েছি।
ছেলেটি : তাহলে আমার কি হবে শুনি।
মেয়েটি : তুমি সুন্দর দেখে অন্য একটি মেয়েকে বিয়ে করিও।
ছেলেটি : আচ্ছা যার সঙ্গে তোমার বিয়ে হবে সেই ছেলেটা কি করে জানতে পারি।
মেয়েটি : সে একটি বিশাল বড় কোম্পানিতে চাকরি করে মাসের বেতন ১ লক্ষ + টাকা।
ছেলেটি : ওহ তুমি কি এই বিয়েতে সত্যি রাজি।
মেয়েটি : হুমমম। কারন তুমি বেকার কিচ্ছু করোনা তোমার কথা বাসায় কিভাবে বলি।
ছেলেটি : তুমি বলেছিলে শুন্য পকেটে আমার পাশে থাকবে। এখন যেইনা একজন প্রতিষ্ঠিত ছেলে পাইছো এখন আমাকে ভুলে গেলা।
মেয়েটি : তখন আবেগের বশে বলেছিলাম। একটি জিনিস ভেবে দেখো হাসিব এই পৃথিবীতে টাকা পয়সা ছারা কোন কিছুর দাম নেই।
ছেলেটি : আমরা তো দুজন দুজনকে ভালোবাসি এখানে টাকা পয়সার প্রসঙ্গ আসতেছে কেনো।
মেয়েটি : তুমি কি ভাবছো তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে আমার ক্যারিয়ার শেষ করবো।
ছেলেটি : সেটাও ঠিক।
মেয়েটি : আচ্ছা ফোন রাখলাম আর কখনো আমাকে ফোন দিওনা।
ছেলেটি : এইইই আমার আর একটি কথা শোন প্লিজজজ।
মেয়েটি : বলো।
ছেলেটি : তোমার সঙ্গে যেই ছেলেটির বিয়ের কথা ঠিক হয়েছে সেই ছেলেটি আর অন্য কেউ না সেটা হলাম আমি। বেশ কিছুদিন হয় আমার চাকরিটা হয়েছে। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিবো। কিন্তু তার আগে তুমি যে এমন সারপ্রাইজ দিবা ভাবতে পারিনাই। যাক আল্লাহ্ যা করে ভালোর জন্যেই করে।
মেয়েটি : মানে কি।
ছেলেটি : এতো কিছু বলতে পারবোনা। তোমার বাবা কে জিঙ্গেস করো তোমার সঙ্গে যার বিয়ে হবে সেই ছেলেটির নাম কি।
" কথাটি শুনার সঙ্গে সঙ্গে মেয়েটি তার বাবার কাছে দৌড়ে ছুটে আসে। এসেই দেখে তার বাবা একটা অপরিচিত লোকের সঙ্গে ফোনে কথা বলতেছে।
"ফোনে কথা বলা শেষে মেয়েটি জিঙ্গেস করে।
মেয়েটি : বাবা আমার যার সঙ্গে বিয়ে হবে ওর নাম কি জানতে পারি কি।
"তখন বাবা কান্না করতে করতে উত্তর দেয়।
---মারে ছেলেটর নাম হলো হাসিব। কিন্তু এই বিয়েটা আর হবে না।
মেয়েটি : কেনো বাবা?
---কারন হঠাৎ করেই ছেলেটি বলতেছে। ওর নাকি তোকে পছন্দ হয়নি। তুই নাকি লোভি টাইপের।
"এই কথাটি শুনে মেয়েটির আর বুঝার বাকি রইলোনা এটা তার boyfriend হাসিবের কাথা।
" খালি পকেটে যে নারী পুরুষের পাশে থাকে। প্রতিষ্ঠিত হবার পরেও ওই নারীর সম্পূর্ণ ধিকার থাকে ওই প্রতিষ্টিত পুরুষটির সঙ্গে এক সাথে থাকার।
অনুগল্প: #___
