অভাব কাকে বলে ? 😢😢😥
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা একটি ছেলেকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?
-'অর্থনীতিতে বস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।
-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে ঠিক তুমি কি বোঝ ?
ছেলেটি মাথা নিচু করে দিকে তাকিয়ে আছে ।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...
ছেলেটি এবার বলতে শুরু করল।
১। আমি কলেজে আসার সময় মা ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ১০/২০ টাকা বের করে দেন,আর আমি বাড়ি থেকে বের হয়ে ৬/৭ মিনিট পর বাড়িতে ফিরে গিয়ে ভাড়ার টাকা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না ো।
মা তখন বলেন, আগে খবর নিবি না তুই ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।
২। বাবা যখন রাত আনেক করে বাড়ি আসেন মা তখন বাবাকে বলে এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার অতিরিক্ত পরিশ্রম টাই হচ্ছে আমার কাছে 'অভাব'।
৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে বসে থাকে সেটাই 'অভাব'।
৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে মা বলে কাপড়টা অনেক ভাল পড়েছে আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।
৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের কাছে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারের জন্য খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।
৬। বন্ধুদের এতে দামী দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।
৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে অনেক দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....
পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!
স্যার ও চোখের জল ধরে রাখতে পারলেন না চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝
বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে সেটা কাউকে বুঝতে দেয় না !
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না কখনো!
এটাই বাস্তব !
সংগৃহীত



A perfect fusion of clarity and depth in your writing.
উত্তরমুছুনI appreciate the effort you put into this
উত্তরমুছুনThe design is sleek and modern.
উত্তরমুছুনপুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
উত্তরমুছুনvery nice
উত্তরমুছুন